dainiksatkhira24

তালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

তালা প্রতিনিধি :সাতক্ষীরা তালা মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২০ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ। মাল্টি যার ইন্টারন্যাশনাল জার্মানি এর অর্থায়নে, মুক্তি ফাউন্ডেশনের টুগেদার- ২ ফোকাল পারসেন জোসেফ মন্ডল এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোঃ রেজাউল করিম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ …

Read More »

মনিরামপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি জোট প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাস

জেমস আব্দুর রহিম রানা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত যশোর-৫ (মনিরামপুর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মনিরামপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রযন্ত্রকে …

Read More »

তালায় দুই কোটি টাকা ডাকাতির অভিযোগ

ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নে দুই কোটি টাকা ডাকাতির অভিযোগে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গণেশপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাতের বেলায় ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রুহুল আমিনের খামারবাড়িতে প্রবেশ করে। তারা রুহুল আমিনের মা-বাবাকে জিম্মি করে ঘরে …

Read More »

সাতক্ষীরার চারটি আসনে প্রতিদ্বন্দ্বী ১৯

রঘুনাথ খাঁ: সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলম। তবে জেলার এলডিপির একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন জামায়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।ফলে জেলার ৪টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-১ আসনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। সুতরাং প্রার্থী হিসেবে বহাল থাকলেন বিএনপির হাবিবুল …

Read More »

কলারোয়ায় কলামোচার চপে পরিচিতি পেলো মকবুল ভাই

কামরুল হাসান:  কলারোয়ার মকবুল ভাইয়ের কলার মোচার চপ স্বাদে ও মানে অতুলনীয়। কলার মোচা দিয়ে তৈরি করা এ চপ সাড়া ফেলে দিয়েছে সবখানে। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি এই প্রসিদ্ধ চপ বেচাবিক্রি হয়ে থাকে। এখন এক নামে সকলেই চেনেন মকবুল ভাইয়ের চপের দোকান। কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার। এই বাজারে বটতলা হয়ে বাটরা অভিমুখী সড়কে মকবুল ভাইয়ের চপের দোকানটির অবস্থান। …

Read More »

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নির্দেশে গঠিত বিশেষ টিম সরেজমিনে কালিগঞ্জের সুনীল মণ্ডলের বাড়িতে

রঘুনাথ খাঁঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল কালীবাড়ি বাজারে সামাদ গাজী ও তার ছেলে আলমগীর কবীরের সঙ্গে সুনীল মণ্ডলের বিরোধপূর্ণ জমি নিয়ে উদ্ভুত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শণ করেছেন জেলা প্রশাসনের একটি বিশেষ টিম। অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে তারা মঙ্গলবার সুনীল মণ্ডল পরিবারকে অবরুদ্ধ করে রাখা, তার মেয়ে চম্পা মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করাসহ জমির অবস্থান সংক্রান্ত মাপ জরিপ করেন। এদিকে …

Read More »

ভোমরার শ্রীরামপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকালে শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের সামনে ভোমরা ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি …

Read More »

কোটি টাকার সম্পদের অভিযোগ, শ্যামনগর এসিল্যান্ড রাশেদ হোসাইনের বিরুদ্ধে অনুসন্ধানের দাবি, বাবার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও প্রশ্ন

গাজী ফারহাদ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জন, দুর্নীতি ও নানা প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ১৮ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা মো. জাবেদ আলম। লিখিত অভিযোগে বলা হয়েছে, রাশেদ হোসাইন ২০২১ সালে সরকারি চাকরিতে যোগদানের …

Read More »

কলারোয়ায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত

কামরুল হাসান: কলারোয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ৯০ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে বিএনপি। সোমবার বিকেলে পৌর সদরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় দোয়ানুষ্ঠান পূর্ব আলোচনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন …

Read More »

সাতক্ষীরার আশাশুনি চায়ের দোকান থেকে ৬ জুয়াড়ি আটক

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরার আশাশুনি থানার পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৩টার সময় আশাশুনির শোভনালী গ্রামের মোঃ আশরাফুল এর চায়ের দোকানের ভিতর জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। এসময় টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসর থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। ৬ আসামীকে আশাশুনি থানা পুলিশ আটক …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com