Breaking News

বিকাশে পাওয়া টাকা ফেরত দেবেন তাসনিম জারা

Spread the love

নিউজ ডেস্ক:
নির্বাচনী ব্যয় মেটানোর জন্য সাহায্য চেয়ে বিকাশে টাকা তুলেছেন ঢাকা-৯ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর তার সেই সাহায্যের টাকা নিয়ে এখন সরগরম রাজনৈতিক অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। তাসনিম জারা এই টাকা ফেরত দেবেন কি দেবেন না, দিলেও কিভাবে দেবেন; তা নিয়ে বিভিন্নজন পোস্ট দিচ্ছেন।

তাসনিম জারা তার আইডিতে লিখেছেন, কিছুদিন আগে নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে (স্বতন্ত্র হিসেবে লড়াই করা) যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন তারা অর্থ ফেরত পেতে নিচে দেওয়া এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA।

তিনি লিখেছেন, আপনাদের ট্রাঞ্জেকশন আইডি ও ডিটেইলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে।

আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন, তাদেরকে শিগগিরই জানাব কী প্রক্রিয়ায় আপনাদের অর্থ ফেরত দেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’

Spread the loveডেস্ক রিপোর্ট: অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com