নিজস্ব প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ে পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। পরে সাতক্ষীরা সরকারি কলেজ সংলগ্ন মসজিদে শহীদ …
Read More »dainiksatkhira24
ভাষায় প্রকাশ করার মতো নয় এমন মুহূর্ত: মিথিলা
ডেস্ক রিপোর্ট: শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘রকস্টার’ এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার। প্রথম সিনেমার প্রথম এন্ট্রি দৃশ্যে দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রকস্টার’ সিনেমায় নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন মিথিলা। সেখানে বড় পর্দায় নিজেকে প্রথমবার দেখার অভিজ্ঞতা এবং দর্শকদের ভালোবাসার কথা তুলে ধরেন …
Read More »জামায়াত নেতারা অপপ্রচার, মিথ্যাচার করে: রিজভী
ডেস্ক রিপোর্ট: একাত্তরের জামায়াত হানাদারদের সহযোগিতা করেছে, এখনকার জামায়াত অপপ্রচার, মিথ্যাচার করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১-এ জামায়াত হানাদার বাহিনীর সঙ্গে আঁতাত করে এদেশের মানুষের উপরই …
Read More »৩ মাসের নিষেধাজ্ঞা সুন্দরবন প্রবেশের
ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজননকালীন সুরক্ষা নিশ্চিত করতে আজ সোমবার (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য বনাঞ্চলটিতে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। বন বিভাগের চাঁদপাই রেঞ্জ ও পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সুন্দরবনে জেলে, বাওয়ালি, মৌয়াল, গোলপাতা সংগ্রহকারীসহ কোনো পেশাজীবী প্রবেশ করতে পারবেন …
Read More »মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ‘আইআরজিসি’। সোমবার (১ জুন) ভোরে এই হামলা চালানো হয় বলে বাহিনীর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। তবে হামলার শিকার হওয়া সেই মার্কিন ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের ঠিক কোন দেশে অবস্থিত, নিরাপত্তা জনিত কারণে সে বিষয়ে …
Read More »ধর্ষণ-হত্যার ঘটনায় আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।সোমবার (১ জুন) সংশ্লিষ্ট আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল রহমান দুলু আসামিদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আদালতে পাঠ করে শোনান। এর আগে সকাল পৌনে ৮টার …
Read More »সামান্থাকে প্রতারণার অভিযোগ
ডেস্ক রিপোর্ট: ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া নানা অভিযোগ ও গুঞ্জনের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। সাবেক স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে প্রতারণা করা, তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা এবং পরকীয়ায় জড়িত থাকার মতো অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিনেতা আদালতে দায়ের করা আবেদনে দাবি …
Read More »হামলা না করলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতো: ডোনাল্ড ট্রাম্প
ডেস্ক রিপোর্ট: নয় মাস আগে ইরানে বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালালে দেশটি তখনই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অতীত সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে ইরাক যুদ্ধের সমালোচনা করেছেন। ট্রাম্প বলেন, …
Read More »‘কেমোথেরাপি ছাড়াই সম্ভব হতে পারে ক্যান্সারের চিকিৎসা’
ডেস্ক রিপোর্ট: স্তন ক্যান্সারে আক্রান্ত লাখো নারীকে ভবিষ্যতে কেমোথেরাপি ছাড়াই চিকিৎসা দেওয়া সম্ভব হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। নতুন এক জিনগত (জেনোমিক) পরীক্ষার মাধ্যমে কোন রোগীর কেমোথেরাপি প্রয়োজন এবং কার প্রয়োজন নেই, তা নির্ভুলভাবে নির্ধারণ করা সম্ভব হচ্ছে। শনিবার (৩০ মে) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) নেতৃত্বে পরিচালিত ‘অপটিমা’ নামে আন্তর্জাতিক এক …
Read More »শ্যামনগরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রঘুনাথ খাঁঃঘনঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকাল ৫টায় পৌরসভা সদরের প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে শ্যামনগর উপজেলাবাসী, উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন ও সেচ্ছাসেবী সংগঠন সমূহ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, নিরাপদ উপকূল চাই নিউচার সভাপতি মো: মোমিনূর রহমান, উপকূলীয় যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো: জাহিদ …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
