dainiksatkhira24

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

শেখ তানজির আহমেদ: সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির দাবিতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার-২.o’। দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক তরুণ-তরুণী ও পরিবেশকর্মী উপকূলের মানুষের পানি সংগ্রহের সংগ্রামকে ফুটিয়ে তুলতে মাটির কলস নিয়ে এই ম্যারাথনে অংশ নেন। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজ বাজার থেকে শুরু হয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবাদচন্ডিপুর গাজী …

Read More »

আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা

নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে, যা চলবে ২০ মে পর্যন্ত। পরীক্ষার রুটিন প্রকাশের সময়ই পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রকাশিত রুটিন অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষা বাংলা দিয়ে শুরু হবে এবং প্রতিদিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুনের মধ্যে সম্পন্ন করা হবে। এ ছাড়া ১৮ …

Read More »

আজ থেকে বাড়ছে জ্বালানির সরবরাহ

নিউজ ডেস্ক: দেশে চলমান জ্বালানি সংকট নিরসন ও ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (২০ এপ্রিল) থেকে দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের গড় বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। জানা গেছে, জনদুর্ভোগ …

Read More »

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের

নিউজ ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে আলোচনাটি শুধুই সৌজন্য পর্যায়ে সীমাবদ্ধ ছিল বলে জানান তিনি। রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে জিএম কাদের এ তথ্য প্রকাশ করেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর তার সঙ্গে শেখ হাসিনার …

Read More »

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুল হাসান: কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ঊর্মি খাতুন নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার(১৯এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ঊর্মি খাতুনের বয়স সাড়ে ৫ বছর বলে জানায় তার পিতা খুলনা জেলার পাইকগাছা থানার কাটিপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম।বামনখালি সরদার ব্রিক্সের অন্যতম সত্ত্বাধিকারী শরিফুল ইসলাম আপেল জানান, শিশুটির বাবা-মা দু’জনই বামনখালি বাজারে দিনমজুরের কাজ …

Read More »

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ প্রায় চার লাখ ৭৬ হাজার টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির পৃথক দুটি আভিযানিক দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির বিশেষ …

Read More »

সাতক্ষীরায় আগামীকাল থেকে ১ লাখ ৭৮ হাজার ৮১৫ শিশুকে দেওয়া হবে টিকা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ১১ কর্মদিবসব্যাপী বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। জেলায় এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। আজ রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে …

Read More »

সাতক্ষীরার বৈশাখী উদ্যোক্তা মেলায় দর্শনার্থীর ঢল,দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত বৈশাখী উদ্যোক্তা মেলা এখন পরিণত হয়েছে উৎসবমুখর জনসমুদ্রে। জেলা প্রশাসন ও বিসিকের যৌথ উদ্যোগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে চলমান সাত দিনব্যাপী এই মেলার পঞ্চম দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে মানুষের ঢল নামে মেলাকে ঘিরে। তবে বিকেল ও সন্ধ্যায় ভিড় কয়েকগুণ বেড়ে …

Read More »

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রফেসর ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে  ডক্টরস প্রিমিয়ার লিগ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি …

Read More »

শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট

রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com