Breaking News

dainiksatkhira24

খেজুর আমদানিতে শুল্ক কমালো সরকার

নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে সরকার আমদানি শুল্ক ৪০ শতাংশ কমিয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে খেজুরের দাম সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ কমানো হয়েছে। পবিত্র রমজান মাসে …

Read More »

নুরু ও রাশেদকে দুই আসন ছেড়ে দিল বিএনপি

নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনাদের জন্য আরো ৭ আসনে ছাড় দিয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে গণ অধিকার পরিষদের জন্য দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর …

Read More »

আদালত পলাতক ঘোষণা করলে ফেরারি আসামি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: ইসি

নিউজ ডেস্ক: ফেরারি আসামি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না৷ গণপ্রতিনিধিত্ব আদেশে এমন বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই নিয়ে দলগুলোর মাঝে বিভ্রান্তি দূর করতে ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে ফৌজদারি মামলার বিবরণ কীভাবে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীরা নির্বাচন কমিশনে জানাবেন, সেই ব্যাখ্যাও দিয়েছে কমিশন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিশেষ পরিপত্র জারি করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, …

Read More »

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, এলাকাজুড়ে উৎসবের আমেজ

নিউজ ডেস্ক: ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে রাজধানীসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এমন অবস্থায় তাকে স্বাগত জানাতে একদিন আগেই …

Read More »

ঢাকায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

নিউজ ডেস্ক: পৌষ মাসের শুরুতেই ঢাকায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে। ভোর থেকে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায়। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ আংশিক …

Read More »

মাদ্রাসায় অনার্স পরীক্ষায় প্রকাশ্যে বই দেখে লেখার অভিযোগ

নিউজ ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি মাদ্রাসায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় প্রকাশ্যে বই খুলে উত্তরপত্রে লেখার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায়। মঙ্গলবার ওই মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রের কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—একটি কক্ষে পরীক্ষাকালীন সময়ে প্রায় …

Read More »

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

নিউজ ডেস্ক: দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে …

Read More »

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক: আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শহীদ ওসমান হাদিকে নিয়ে এমন মন্তব্যের জন্য মনির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছেন অনেকে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আব্দুন নূর তুষারের সঞ্চালনায় ‘চলে যাওয়া …

Read More »

পদত্যাগ করে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

নিউজ ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পাশাপাশি রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন রুমন খান নামের এক নেতা। তিনি জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’ জামালপুর জেলা শাখার সংগঠক ছিলেন। রুমন খান মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দিকপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট …

Read More »

হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় গেলেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের কান্ডারী আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর আগামী (২৫ ডিসেম্বর) দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন ও ৩০০ ফিটে সমাবেশ স্মরণীয় করে রাখতে এবং সর্বোচ্চ লোক সমাগম ঘটাতে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনসহ জেলার ৭টি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় গেলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com