প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ বোতল ভারতীয় মদসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার মাদক চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার দিনভর জেলার ভোমরা, কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দুরিয়া বিওপির …
Read More »dainiksatkhira24
যশোরে জামায়াতের প্রার্থী ডা. ফরিদসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল
জেমস আব্দুর রহিম রানা:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদসহ মোট সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে চারজন প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখে তাদের মনোনয়নপত্রে থাকা তথ্য হালনাগাদের জন্য সময় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর জেলা …
Read More »মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি: প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি (২০২৬) ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি, বিতার্কিক, সংগঠক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক নতুন এই কমিটির নাম ঘোষণা করেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সাতক্ষীরা বন্ধুসভার ঘোষিত ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। টানা দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও সাহিত্যিক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং …
Read More »খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রূপালী ব্যাংকে দোয়ানুষ্ঠান
কামরুল হাসান: কলারোয়ায় বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যোহর নামাজের পর রূপালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার আয়োজনে ওই দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন …
Read More »জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে কোটি টাকার সম্পদ
নিউজ ডেস্ক: খুলনা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। নগদ অর্থ, স্থাবর ও অস্থাবর মিলিয়ে রয়েছে কোটি টাকার সম্পদ। কৃষ্ণ নন্দী খুলনা জেলার ডুমুরিয়া (খুলনা-৫ আসনের মধ্যে) উপজেলার বাসিন্দা। তবে তিনি খুলনা-১ আসন থেকে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর খুলনার ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২৯ …
Read More »ভিক্ষা নয় কর্মে বাঁচি-সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: “সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”— এই দৃঢ় প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাতক্ষীরা ইটাগাছা ‘প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল এন্ড ট্রেনিং সেন্টার’ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন শিক্ষার্থীর হাতে এই কম্বল তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা …
Read More »থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানোয় তামিম ইকবালের ক্ষোভ
স্পোর্টস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক চলছে। বুধবার (৩১ ডিসেম্বর) জানাজার পর দাফনও হয়েছে ৮০ বছর বয়সী আপসহীন এ নেত্রীর। শোকের সময়ে ঢাকা শহরজুড়ে ইংরেজি নতুন বর্ষকে স্বাগত জানাতে আতশবাজি ফুটেছে। যদিও আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও অনেক জায়গায় তা মানা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার রাতে সামাজিক …
Read More »নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম
নিউজ ডেস্ক: দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। জানুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, কেরোসিন লিটারে ২ টাকা কমে ১১৪ টাকা, পেট্রোলের দাম ২ টাকা কমে ১১৮ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি …
Read More »সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন কবির হোসেন আকন
নিজস্ব প্রতিনিধি : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক চলতি (দায়িত্ব প্রাপ্ত) মো. কবির হোসেন আকন আনুষ্ঠানিকভাবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বভার হস্তান্তর করেন এবং ফুল দিয়ে বরণ …
Read More »থার্টি ফার্স্ট নাইটে শিশু গুলিবিদ্ধ
নিউজ ডেস্ক: থার্টি ফার্স্ট নাইটের উচ্ছ্বাসের মধ্যেই রাজবাড়ী শহরে ঘটে গেল ভয়াবহ এক হৃদয়বিদারক ঘটনা। বিবাদমান দুপক্ষের সংঘর্ষে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছে মাত্র ১২ বছরের এক শিশু। বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকায় (পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড) ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ শিশুটির নাম সিফাত। সে ওই এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলামের যমজ ছেলেদের একজন। …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
