Breaking News

সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা করে হাজারো মানুষের ঢল

Spread the love

মো. মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরা গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে সাতক্ষীরার দক্ষিণ কুশখালী হাড়িয়া ঘাটা মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা। ১১ই জুন (বৃহস্পতিবার) বিকাল দুইটায় স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের সার্বিক ব্যবস্থাপনায় এই উৎসবমুখর প্রতিযোগিতার আয়োজন করা হয়। তীব্র গরম উপেক্ষা করে এই চোখধাঁধানো ঘোড়দৌড় উপভোগ করতে দুপুরের পর থেকেই সাতক্ষীরা জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ক্রীড়ামোদী ও উৎসুক জনতার ঢল নামে পুরো মাঠ প্রাঙ্গণে। প্রতিযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিয়ার রহমান টালী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ তাসকিন আহমেদ চিশতী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “গ্রামীণ বাংলার এই ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির এক অনন্য মূলভিত্তি। বর্তমান যুগের তরুণ ও যুবসমাজকে মারাত্মক মাদকাসক্তি, ক্ষতিকর মোবাইল স্ক্রিন আসক্তি এবং নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের সুস্থ বিনোদন ও মাঠপর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। চমৎকার এই মেগা আয়োজন গ্রামীণ সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান আলম বাপ্পি, সাবেক ছাত্রনেতা ও ২নং কুশখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম মোস্তফা বাবু এবং সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ছাত্রনেতা ও ৩নং ওয়ার্ড তুষখালী ছয়ঘরিয়া এলাকার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জিয়াউল রহমান জিয়া। অনুষ্ঠানটিতে সার্বিক শুভেচ্ছান্তে ছিলেন শরিফুল ইসলাম সরদার ও বাবুর আলী ঢালী।

আকর্ষণীয় পুরস্কার বিতরণ প্রতিযোগিতা শেষে বিজয়ী সওয়ারীদের মাঝে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। ১ম পুরস্কার ২০,০০০/= টাকা, ২য় পুরস্কার ১৫,০০০/= টাকা, ৩য় পুরস্কার ৮,০০০/= টাকা, ৪র্থ পুরস্কার ৩,৫০০/= টাকা, ৫ম পুরস্কার ২,০০০/= টাকা এবং ৬ষ্ঠ পুরস্কার হিসেবে টাকা প্রদান করা হয়।

মেগা ইভেন্টটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠের সার্বিক ব্যবস্থাপনায় দিনরাত পরিশ্রম করেছেন সোহাগ, আখতারুজ্জামান, বাবু, সমিরউদ্দীন, রনি, রিফাত, নয়ন, হুমায়ুন, ছয়লদ্দীন এবং মোঃ জামাল গাজী। আয়োজনটিতে বিশেষ সৌজন্যে ছিলেন আনিছুর রহমান, রাকিব সাকিব কনস্ট্রাকশন, বিশিষ্ট টাইলস মিস্ত্রি মোঃ আলাউদ্দিন হোসেন, রেজওয়ানুল কবির খোকন এবং মেসার্স কুশখালী ট্রান্সপোর্ট।

খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ তুমুল করতালির মধ্য দিয়ে বিজয়ী ঘোড়ার মালিক ও সওয়ারীদের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় সমাজসেবকরা আগামীতেও এই ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com