Breaking News

রোববার শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা: এনসিপিৎ

Spread the love

নিউজ ডেস্ক:
রোববার (৩ আগস্ট) শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার সকাল সাড়ে ৯টার পর এনসিপি’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, ‘আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।’

এর আগে গত বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে।

সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।’ রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে।

About dainiksatkhira24

Check Also

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com