তালায় সুধীজনের সাথে নবাগত ইউএনও,র মতবিনিময়

Spread the love

জহর হাসান সাগর: তালায় সুধীজনদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন ও স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপা রানী সরকার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলার নায়েবে আমীর আলহাজ্ব ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, জামায়াতে ইসলামীর তালা উপজেলার আমীর মাওলানা মফিদুল ইসলাম,জালালপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এম মফিজুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক গোলাম ফারুক, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা প্রেসক্লাবের সি. সহ-সভাপতি এস. এম জাহাঙ্গীর হাসান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ, তালা বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক স. ম. ইসমাইল উল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সংগঠক মীর্জা সাকিব প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com