তালায় হৃদরোগে স্কুল ছাত্রের মৃত্যু

Spread the love

জহর হাসান সাগর: তালার পল্লীতে হৃদরোগে  এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তালা উপজেলার কলাপোতা গ্রামের জিয়া মোড়লের ছেলে ও তেরছি আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনী পড়ুয়া ছাত্র তাহসিফ মোড়ল (১৪) মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরের খাটে বসে পড়াশুনা করছিলেন। পড়াশুনা চলমান থাকাবস্থায় হঠাৎ করে তাহসিফ ঘরের খাট থেকে পরে যাওয়ার শব্দ শুনতে পান পরিবারের লোকজন। এসময় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মৃত্যু অবস্থায় তাকে দেখতে পান। এলাকাবাসী জানান, কলাপোতা গ্রামের জিয়া মোড়লের একমাত্র ছেলে তাহসিফ খুবই মেধাবী ও শান্ত শিষ্ট স্বভাবের ছিল। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com