Breaking News

কলারোয়ার ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে হিফজ বিভাগের উদ্বোধন

Spread the love

কামরুল হাসান: কলারোয়ার ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে নতুন ভাবে পথচলা শুরু করলো হিফজ বিভাগ।রবিবার (৬ জুলাই ২০২৫) হিফজ বিভাগের উদ্বোধন উপলক্ষ্যে স্কুল চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রতিষ্ঠানটির পরিচালক মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।হিফজ বিভাগের উদ্বোধন করেন বাগআঁচড়া জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসার ইমাম ও মুহতামিম হাফেজ মাওলানা খায়রুল আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জজ শাহাদাৎ হোসেন, বিশিষ্ট সমাজসেবক শেখ তোজাম্মেল হোসেন মানিক, জাহিদুর রহমান খাঁন চৌধুরী, রমজান আহমেদ, আলহাজ্ব গোলাম রহমান, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, রফিকুজ্জামান লাল্টু, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা শেখ তামিম হাসান প্রমুখ।অনুষ্ঠানের সার্বিক তত্ববধায়নে ছিলেন প্রধান শিক্ষক ইমরান হোসেন।ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমি আশুরা দিবসে নতুন দিগন্তে প্রবেশ করে অত্যাধুনিক হিফজ বিভাগ চালু করলো।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com