Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে দশ লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার রাতে ও রোববার সকালে জেলার পদ্মশাখরা, চান্দুরিয়া, কাকডাঙ্গা, কুশখালী, মাদরা, ঘোনা, তলুইগাছা এবং ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি। রোববার দুপুরে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, পদ্মশাখরা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, চান্দুরিয়া থেক ৩লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ১লক্ষ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কুশখালী থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,মাদরা থেকে ১লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঘোনা থেকে ১ লক্ষ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, এবং তলুইগাছা থেকে ১লক্ষ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য নয় লক্ষ আশি হাজার টাকা।জব্দকৃতভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com