Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এগারো লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।শুক্রবার দিনভর জেলার পদ্মশাখরা, ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, ঘোনা, সুলতানপুর ও চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটককরা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি । শুক্রবার বিকালে িএক প্রেসবিজ্ঞিপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিায়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা থেকে ৩৫,০০০/- টাকার মূল্যের ভারতীয় ঔষধ,ভোমরা থেকে ১,৪০,০০০/- টাকার মূল্যের ভারতীয় ঔষধ,কুশখালি থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি, তলুইগাছা থেকে ৩৩,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা থেকে ৫,১৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,মাদরা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,ঘোনা থেকে ১,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি,সুলতানপুর থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং চান্দুরিয়া থেকে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য এগারো লক্ষ তিন হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানের সাম্রাজ্য: বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা,অন্ধকার নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ!

Spread the love স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা সাতক্ষীরায় আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরাচালান সিন্ডিকেট। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com