Breaking News

আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি 

Spread the love

ফিরোজ হোসেন:
আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় কেকটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড ও স্বাস্থ্য সেবা পেশাজীবি ফোরামের এর আয়োজনে পলাশপোলস্থ হাসপাতালের সামনে হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ণরায় হাসপাতালের দ্বিতীয় তলায় যেয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় হাসপাতাল ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসপাতালে পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আসাদুল্লাহ আল গালিব। এসময় আরো বক্তব্য রাখেন, হাসপাতালের শেয়ার হোল্ডার মিয়ারাজ হোসেন, হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, প্রশাসনিক কর্মকর্তা মঞ্জরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসলাম হোসেন, মেডিকেল অফিসার ডাঃ রাফিজুর রহমান, স্বাস্থ্য সেবা পেশাজীবি ফোরামের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। এসময় নার্সিং ইনচার্জ, মার্কেটিং ইনচার্জ, নার্সসহ সকল পর্যায়ের স্টাফ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নার্সেস দিবস উপলক্ষে কেককাটা হয়। এসময় বক্তারা বলেন, স্বাস্থ্য সেবায় নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের যথাযথ সম্মান দিতে হবে। রোগীদের সেবা দিলে সওয়াবের বিষয়টি মাথায় রেখে সেবা দিলে অবশ্যই রোগীরা সঠিক সেবা পাবেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com