আশাশুনিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে জাতীয় ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তর আশাশুনির আয়োজনে ‘দেশি ফল বেশি খাই,আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে মেলায় দেশী ফল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, উপসহকারী কৃষি অফিসার তারিকুল ইসলামসহ সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ৩৯ প্রজাতের দেশি ফল প্রদর্শণ করা হয়। উপস্থিত ও আগত দর্শণার্থীরা দেশী ফল দর্শন ও ফলের গুনাগুণ সম্পর্কে অবহিত হন। সাথে সাথে আশাশুনিতে দেশি ফল বৃক্ষের চাষবৃদ্ধিতে উদ্বুদ্ধ করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com