সাতক্ষীরায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা চামটাপাড়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং গ্রামবাসীকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাড়ে ৫টার দিকে উপজেলার দহাকুলা চামটাপাড়া ভেড়িবাঁধে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে দুই শতাধিক নারী—পুরুষ অংশ নেন। মানববন্ধন কালে জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা রুস্তম আলী তাওহিদী, সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহিনুর রহমান, স্থানীয় মেম্বর শেখ মুস্তাফিজুর রহমান ময়না, ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মোঃ আব্দুল হামিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় সভাপতি মোঃ আশরাফ আলী, সদর যুবদলের যুগ্ন আহ্বায়ক, মোঃ আবু জাহেদ, জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল হাকিম, বিএনপি নেতা, মোঃ সাইফুল ইসলাম ,মোঃ গোলাম মোস্তফা, ও গণফোরামের জেলা সভাপতি আলী নূর খান বাবলু বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মাদক বিক্রেতা গাজা সাত্তারের পরিবারের গ্যাংরা দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে মাদক ব্যবসা করে আসছিলেন। এতে স্থানীয় ছাত্র ও যুব সমাজ বিপথগামী হওয়াসহ এলাকার আইন—শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছিল। স্থানীয়রা মাদক বিক্রিতে বাধা দিলে চক্রটির সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে বারজনকে কুপিয়ে জখম করে। আহদেও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা মাদক গ্যাংদের বিরুদ্ধে একটি মামলা ও দায়ের করেছে। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। এ সময় বক্তারা অবিলম্বে মাদক ব্যবসা বন্ধ সহ মাদক বিক্রেতাদের উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:শামিনুল হক জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com