Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ সাড়ে চারলক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে জেলার ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, হিজলদী. সুলতানপুর ও চান্দুরিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালী থেকে ভারতীয় কাটাগ্রা ২০০ পিস আটক করা হয় ।এছাড়াও, ভোমরা থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, হিজলদী থেকে ৭২,৪০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও পেয়াজ,কাকডাঙ্গা থেকে ৪৮,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ,সুলতানপুর থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং চান্দুরিয়া থেকে ৫২,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয় ।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য চার লক্ষ সাতচল্লিশ হাজার নয়শত টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com