Breaking News

মায়ামিকে জয় এনে দিয়ে নতুন রেকর্ড মেসির

Spread the love

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন লিওনেল মেসি। আগের ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয়ের পথে ফিরিয়ে আনেন তিনি।রোববার (১ জুন) সকালে আবারও সেই জাদু দেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। কলম্বাসের বিপক্ষে ম্যাচে জোড়া গোলের পাশাপাশি দুটি গোল করিয়েছেনও। আর এই পারফরম্যান্সেই এমএলএসে নতুন এক রেকর্ড নিজের নামে লিখেছেন মেসি—ইন্টার মায়ামির হয়ে সর্বোচ্চ গোলদাতার মুকুট এখন তার দখলে।
চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কলম্বাসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে মেসি গোল করেন দুইটি ও করান দুইটি। এর মাধ্যমে তার এমএলএস গোলসংখ্যা দাঁড়াল ৩১-এ, যা এর আগে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন মেসিরই সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইন, যার গোল ছিল ২৯টি।ম্যাচের শুরু থেকেই দুই দল বল দখল ও আক্রমণে পাল্লা দিয়ে খেলেছে। মায়ামি ম্যাচে ৫১ শতাংশ বল দখলে রেখেছিল, অন্যদিকে কলম্বাসের দখলে ছিল ৪৯ শতাংশ। শটের দিক থেকেও ছিল প্রায় সমান প্রতিযোগিতা—মায়ামির ১৪ শটের বিপরীতে কলম্বাস নেয় ১২টি। তবে লক্ষ্যে রাখা শটেই ব্যবধান গড়ে দেয় মেসির দল। মায়ামি রেখেছিল ৭টি শট লক্ষ্যে, কলম্বাস রাখতে পেরেছে মাত্র ১টি।খেলার ১৩ মিনিটেই আক্রমণের সূচনা করেন মেসি। মাঝমাঠ থেকে এক নিখুঁত লং পাসে সতীর্থ তাদেও আলেন্দেকে গোলের সুযোগ করে দেন তিনি। আলেন্দে সেই সুযোগ কাজে লাগিয়ে দেন প্রথম গোল। এরপর ১৫ মিনিটে কলম্বাস গোলরক্ষকের ভুলে বল পেয়ে নিজেই স্কোরশিটে নাম তোলেন মেসি, ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।ম্যাচের ২৪ মিনিটে আবারও গোল করেন মেসি। এবার তাকে সহায়তা করেন সের্হিও বুসকেতস। মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণভাবে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন মেসি। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় মায়ামি।বিরতির পর কলম্বাস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৮ মিনিটে সিজার রুভালকাবার গোল তাদের ব্যবধান কমায়। তবে মায়ামি আবারও জ্বলে ওঠে। ৬৪ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে ব্যবধান বাড়ান ৪-১-এ। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে ফাফা পিকাল্ট গোল করে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।এই জয়ের মাধ্যমে এমএলএসের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১৮ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে তাদের পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা পিছিয়ে মাত্র ৫ পয়েন্টে, তবে মায়ামি একটি ম্যাচ কম খেলেছে।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com