Breaking News

সিলেট মেট্রোপলিটন পরিদর্শন করলেন কমিশনার রেজাউল করিম

Spread the love

ডেস্ক রিপোর্টঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগ পরিদর্শন করেছেন এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম।শুক্রবার দুপুরে উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম। এসময় পুলিশ কমিশনার কে ফুল দিয়ে অভ্যর্থনা জানান উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজীব খান।এসময় তিনি পুলিশ কমিশনার কার্যালয় ভবনের বিভিন্ন অবকাঠামো ও অফিস কক্ষ পরিদর্শন করেন। এছাড়া দায়িত্বরত কর্মকর্তাবৃন্দকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশ নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার মুহিদুর রহমান খাঁন, সহকারী পুলিশ কমিশনার মোঃ মুহিবুর রহমান সহ , কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা জালালাবাদ থানাসহ কার্যালয়ে কর্মরত অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com