Breaking News

তালায় সুফলভোগিদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

Spread the love

তালা প্রতিনিধি: তালা উপজেলা সিনিয়র মৎস্য অফিস কার্যালয়ে খলিলনগর ইউনিয়নের খাল খনন পরবর্তী সামুদ্রিক পানি ও ইকো সিস্টেমের উপর সুফলভোগিদের নিয়ে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (১৪ মে) বিকালে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা আশারুল ইসলামের পরিচালনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তারিক ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আইসিটি কর্মকর্তা রেজাউল করিম ও সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সার্ভিস প্রোপাইটার ইমরুল কবীর, মৎস্য চাষী এমএ জাফর, কাজী এনামুল হক বিপ্লব, মিজানুর রহমান, রফিকুল ইসলাম নয়ন, খায়রুল ইসলাম প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com