Breaking News

বড়দলে খ্রিস্টান এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

Spread the love
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দলে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের বার্ষিক সভা ও প্রতিনিধি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় বড়দল সেন্ট জেভিয়ার চার্চ মিলনায়তনে এ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
“ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্মল রোজারিও। এসোসিয়েশনের আশাশুনি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধর্ম পল্লীর পালক পুরোহিত রেভাঃ ফাদার জুয়েল ম্যাকফিল্ড। এসোসিয়েশনের উপজেলা সভাপতি পিউস হালদার ও সাধারণ সম্পাদক লালন সরকারের ব্যবস্থাপনায় সভায় গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রেসিডেন্ট রোটারিয়ান স্বপন বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক পৌল সাহা, কলারোয়ার পালক ডেবিট গনেশ বিশ্বাস, ধর্ম পল্লীর সহকারী পালক পুরোহিত রেভাঃ ফাদার মার্টিন শঙ্কর মন্ডল প্রমুখ। সমাবেশ শেষে অতিথিবৃন্দসহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ স্টার সানডের দিন এইচএসসি পরীক্ষা বাতিলের দাবি সহ নয়টি দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com