Breaking News

হত্যা ও ধর্ষণের হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Spread the love

অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের হুমকির অভিযোগে মামলা হয়েছে। মামলাটি করেছেন একই সংগঠনের এক নেত্রী।

বুধবার (১৪ মে) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি করা হয়। মামলার অন্য তিন আসামি হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ (২৭), যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।

মামলার আবেদনে ওই নেত্রী অভিযোগ করেন, তিনি আসামিদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তহবিলের হিসাব চান। এ নিয়ে তারা তার ওপর ক্ষুব্ধ হন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। গত ১০ এপ্রিল আসামিরাসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন সুমাইয়াকে লাঞ্ছিত করেন। পরে ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি গত ৮ মে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মামলাটি করেছেন।

বাদীর আইনজীবী ওয়াহিদুর রহমান বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শককে (তদন্ত) তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মামলায় যে চারজনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে রেদোয়ান মুনসি আমাদের কমিটির কেউ নন। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মামলা যে কেউ করতে পারেন, কিন্তু প্রমাণ তো করতে হবে। এ অভিযোগের কোনো ভিত্তি নেই। সামাজিকভাবে হেনস্তা করতেই বাদী এমনটি করেছেন।’

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com