Breaking News

পাইকগাছায় কৃষকলীগ নেতার পদত্যাগ

Spread the love

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন শক্তিপদ মণ্ডল। তাঁর দাবি, অসম্মতি ও অনুপস্থিতিতে তাঁকে ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক করা হয়েছিল।গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দিয়ে তিনি দলীয় পদ ও সাধারণ সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।শক্তিপদ মণ্ডল উপজেলার পাতড়াবুনিয়া গ্রামের ভবতোষ মণ্ডলের ছেলে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, পারিবারিক ও অসুস্থতাজনিত কারণে কোনো রাজনৈতিক চাপ বা কারও প্ররোচনা ছাড়াই স্বেচ্ছায় ও স্বজ্ঞানে তিনি গড়ইখালী ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক ও সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন।পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না।

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: দক্ষ যুবসমাজ গড়ে তোলা এবং তরুণদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার প্রত্যয় নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com