Breaking News

সামাজিক অপরাধ রুখতে দেবহাটায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

মোমিনুর রহমান:মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিংসহ নানা ধরনের সামাজিক অপরাধ দমনের প্রত্যয়ে সাতক্ষীরার দেবহাটায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেবহাটা থানার সভাকক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা পুলিশিং কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন।সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর রহমান, সেক্রেটারি এইচএম এমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জিয়াউর রহমান জিয়া, মোখলেছুর রহমান মুকুল, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবুল কালাম এবং দেবহাটা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান।বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার হলে তৃণমূল পর্যায়ে অপরাধপ্রবণতা সহজে চিহ্নিত করা সম্ভব হবে এবং অপরাধীদের সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ করা যাবে। মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পুলিশ ও এলাকাবাসীর মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় বক্তারা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর পাশাপাশি সমাজে সচেতনতা তৈরি করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কর্মরত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সন্ত্রাস-নাশকতা এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

Spread the loveনিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com