
হুমায়ন কবির মিরাজ: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে কায়বা ইউনিয়ন যুবদল। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে বাগআঁচড়ার রাজপথ।কায়বা ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসানের নেতৃত্বে ডা. আফিল উদ্দীন ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কায়বা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদী পথসভা।পথসভায় বক্তব্য দেন যুবদল নেতা আহসান হাবীব এসময় তিনি বলেন, কায়বা ইউনিয়নে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনজীবন ও বন্দর এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য হুমায়ুন কবির মিন্টু, যুবদল নেতা মোস্তফা, হাসানুজ্জামান, আব্দুস সামাদ, আফজাল হোসেন সোহাগ, জিয়ারুল, হাবিবুর রহমান হাবিব, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রমজান হোসেন, ছাত্রদল নেতা আবিরসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পথসভায় বক্তারা বলেন, কায়বা এলাকায় কোনো নিষিদ্ধ সংগঠনের তৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
