Breaking News

তালায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন

Spread the love

জহর হাসান সাগর : তালায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে যানবাহন কেনাবেচার সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) তালা মেলা বাজারে কপোতাক্ষ নদের পাড়সংলগ্ন এলাকায় তালা মোশন জোন ও হাট বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ হাটের উদ্বোধন করা হয়।সাংবাদিক ও জামায়াত নেতা মহিবুল্লার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ডা. মাহমুদুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার, চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম রেজা, ডা. আব্দুল হামিদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মিলটন,বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জু, জামায়াত নেতা আফতাব উদ্দিন, মাওলানা আজিজুল ইসলাম ও মিলন গোলদারসহ মোশন জোনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, প্রতি শনিবার এ হাটে বিভিন্ন মডেলের পুরাতন মোটরসাইকেল, বাইসাইকেল ও ইজিবাইক ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকবে। এতে ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নির্দিষ্ট ও সুবিধাজনক বাজার তৈরি হবে।তালার অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্ভাবনাকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তালায় গরুর হাট, বিভিন্ন পাইকারি পণ্য ও কৃষিপণ্যের বাজার, মাছের বাজার এবং অন্যান্য বাণিজ্যিক হাটের পাশাপাশি পুরাতন যানবাহন কেনাবেচার এ হাট চালু হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালা উপজেলা কৃষি, মৎস্য, পশুপালন ও ক্ষুদ্র ব্যবসার জন্য পরিচিত। এসব খাতের পাশাপাশি পরিকল্পিতভাবে নতুন নতুন পাইকারি ও খুচরা বাজার গড়ে উঠলে কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসায়ীদের লেনদেন সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা আরও বাড়বে।সংশ্লিষ্টদের প্রত্যাশা, পুরাতন বাইক হাটটি নিয়মিত পরিচালিত হলে তালা শুধু একটি কেনাবেচার কেন্দ্র হিসেবেই নয়, বরং আশপাশের এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। এর মাধ্যমে তালার সামগ্রিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

About dainiksatkhira24

Check Also

গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন : সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের পাঁচানিতে আয়োজিত ২১তম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com