Breaking News

আশাশুনিতে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

Spread the love

জি এম মুজিবুর রহমান : ১ অক্টোবর ২০২৬, ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শুরুতে পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “মর্যাদাপূর্ণ বার্ধক্য: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন। এনজিও বারসিক উপজেলা কো অর্ডিনেটর আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। এনজিও ফ্রেন্ডশীপ, উত্তরণ, ইএসডিও, বারসিক, ব্রেকিং দ্য সাইলেন্স, ন্যাজারিন মিশন ও আইডিয়ালের সহযোগিতায় সভায় প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, সমাজ সেবক, গৃহিনী ও সাধারণ ব্যক্তিবর্গ অংশ নেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে এইচএসসি ও এসএসসিতে এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলায় ২০২৫ সালে এইচএসসি ও ২০২৬ সালে এসএসসি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com