আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন উপলক্ষে র‌্যালি, মৎস্য অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ লেকে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) শফিকুল ইসলাম। “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তু্ষার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, সাবেক যুগ্ম আহবায়ক ও সফল মৎস্য চাষী আজহারুল ইসলাম মন্টু, জাতীয় মৎস্যজীবি সমিতি সাতক্ষীরা জেলা সদস্য সচিব খায়রুল আহসান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, মৎস্য চাষী জাহেদুল ইসলাম বাবু প্রমুখ। সবশেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসাবে মিশ্র কার্প চাষে গুনাকরকাটি গ্রামের মোঃ সেফাতুল্লাহ, বাগদা চাষে শ্রীউলার আলহাজ্ব মোঃ কোহিনুর ইসলাম ও গলদা চাষে শ্রেষ্ঠ চাষী বড়দলের আজহারুল ইসলাম মন্টুকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com