Breaking News

এবার হরমুজ প্রণালি বন্ধ করার হুঁশিয়ারি ইরানের

Spread the love

ডেস্ক রিপোর্ট:হরমুজ প্রণালি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘদর জানান, আমেরিকার ক্রমাগত উস্কানিমূলক পদক্ষেপ কেবল হরমুজ প্রণালিকে আরও সীমিতই করবে না, বরং অন্যান্য প্রধান সামুদ্রিক যোগাযোগ পথগুলোও বন্ধ করে দেবে।

তিনি আরও সতর্ক করে বলেন যে ওয়াশিংটনের এমন কর্মকাণ্ডের খেসারত দিতে হবে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আসন্ন নভেম্বরের কংগ্রেস নির্বাচনে আমেরিকান ভোটারদের। তেলের উচ্চ মূল্য এবং অপ্রিয় যুদ্ধ মার্কিন নির্বাচনে প্রধান ইস্যু হয়ে উঠছে বলে ইঙ্গিত প্রকাশ করেন তিনি।

এর আগে গত ১৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর পুনরায় নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয়। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানো এবং জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে ইরানের পাল্টা আঘাতের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধ নৌ চলাচলের নিশ্চয়তা দাবি করেছে। অন্যদিকে ইরান তাদের নিজস্ব উপকূলীয় কৌশলগত এই জলপথে জাহাজ চলাচলের জন্য তাদের পরিচালিত একটি তদারকি ব্যবস্থা চালুর দাবিতে অনড় রয়েছে।

About dainiksatkhira24

Check Also

‘নতুন প্রযুক্তিতে’ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ ‘নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com