Breaking News

নবনিযুক্ত জেলা প্রশাসকে সংবর্ধনা দিতে তালা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Spread the love

ফারুক সাগর: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দিতে তালা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫জুন) তালা বাজারে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে নেতা-কর্মীদের শনিবার সকাল ১০টার মধ্যে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস,সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু,খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ ও ফারুক হোসেন, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন এবং জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই  নিহত 

Spread the loveনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com