Breaking News

তালায় জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Spread the love

তালা প্রতিনিধি :”সত্য বস্তুুনিষ্ঠ ও নিরপেক্ষ” প্রতিপাদ্যে প্রকাশনার ৩৫ বছরে দৈনিক জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) বিকাল চারটায় তালা প্রেসক্লাব হলরুমে কেককেট কেটে আলোচনা সভার আয়োজন হয়।তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান। জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি আজমল হোসেন জুয়েল স্বাগত বক্তব্য রাখেন।তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় ছাত্রদলের মারুফুল ইসলাম, সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার, জয়দেব চক্রবর্তী, টাটা ক্রপ কোম্পানির কেডিট অফিসার শাহিন বিশ্বাস প্রমুখ। উপস্থিত ছিলেন, সাংবাদিক টিপু সুলতান, খলিলুর রহমান লিথু, ইমরান হোসেন, শাহিনুর রহমান, রাজু আহম্মেদ, কামাল হোসেন, অর্জুন বিশ্বাস, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম, সভাপতি সাগর হোসেন।

 

About dainiksatkhira24

Check Also

তালায় মহিলা রোকন ও মেম্বার শাহিদার কান্ড: বীমার নামে ২৫ লক্ষ টাকার আত্নসাৎ প্রতিবাদে মানববন্ধন

Spread the love জহর হাসান সাগর: তালা সদর ইউনিয়নের সংরক্ষিত (৪,৫,৬) নং ওয়ার্ডের সদস্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com