Breaking News

ত্যাগের মহিমায় সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

Spread the love

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু পশু জবাই নয়, বরং মনের ভেতরে লুকিয়ে থাকা লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও পশুত্বকে পরাজিত করার শিক্ষা গ্রহণের মধ্যেই পবিত্র কুরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য নিহিত রয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগ ও আদর্শকে ধারণ করেই মুসলিম বিশ্ব পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। কোরবানির প্রকৃত শিক্ষা মানুষের আত্মত্যাগ, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মধ্যে নিহিত।দেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সমাজের একটি বড় অংশ এখন চরম অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার। হতদরিদ্র ও বঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা দূর করা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

 

About dainiksatkhira24

Check Also

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

Spread the loveডেস্ক রিপোর্ট: জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আজ আমি কিছুটা স্মৃতিকাতর বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com