Breaking News

আশাশুনিতে খোলপেটুয়া নদীর ভাঙনরোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Spread the love

আশাশুনি প্রতিনিধি:সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর ভাঙ্গন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বেসরকারি সংস্থা আলোর পথ এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার ভাঙ্গনকবলিত এলকায় এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন, মোহাম্মদ বাকী বিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দেলোয়ার হোসাইন প্রমুখ।মানববন্ধনে বক্তব্য বলেন, এখন আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করতে হবে। আমাদের ঘর-বাড়ি, জমি, স্বপ্ন—সবকিছুই আজ ধ্বংসের মুখে।এই নদী আমাদের প্রাণ। কিন্তু কিছু অসাধু মানুষ ইচ্ছাকৃতভাবে বেডিবাঁধ ভাঙার সুযোগ সৃষ্টি করে, যাতে তারা ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে। তারা আমাদের দুর্ভোগকে নিজেদের মুনাফার হাতিয়ারে পরিণত করেছে। আজ যখন আমরা নদীর পানিতে সর্বস্ব হারাচ্ছি, কেউ কেউ ত্রাণের ব্যাগ গুনছে।তারা বলেন, খোলপেটুয়া নদীতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, বাজেটের সিটিজেন চার্টার দিতে হবে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com