Breaking News

বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন

Spread the love

     সভাপতি রেজাউল / সম্পাদক সজীবুদ্দৌলা/কোষাধ্যক্ষ অজয়

তালা প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।শনিবার(১৬মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ ময়নুল ইসলাম। নির্বাচনে উপজেলার ৮০১ জন শিক্ষকদের মধ্যে ৭৪৯ জন শিক্ষকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম (চেয়ার প্রতীক) ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার (হরিণ প্রতীক) পেয়েছেন ৩৫০ ভোট।এদিকে সাধারণ সম্পাদক পদে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা সজীব (বই প্রতীক) ৪৫৭ ভোট পেয়ে বিজয়ী হন । তার নিকতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন (চশমা প্রতীক) ২৮৬ ভোট।কোষাধ্যক্ষ পদে খলিশখালী মাগুরা কে.এম.এস.সি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কুমার দাশ (দেয়াল ঘড়ি প্রতীক) ৪১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ফলেয়া-চাঁদকাটি অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আহমেদ পেয়েছেন ৩১৭ ভোট।

About dainiksatkhira24

Check Also

তালায় ১৫ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Spread the loveফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় ১৫ পিচ ইয়াবাসহ ইসরাক সরদার (৪৮) নামে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com