Breaking News

কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Spread the love

অনলাইন ডেস্ক:
রাজধানীর কেরানীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে হেফাজতে নিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভুক্তভোগী শিশুকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে শিশুকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক।

ভুক্তভোগী শিশুর ফুপু বলেন, ‘আমার পাঁচ বছর বয়সের ভাতিজি স্থানীয় একটি স্কুলে নার্সারিতে পড়ে। রোববার দুপুরে আটিবাজার সংলগ্ন একটি গ্রামে বাড়ির পাশে খেলার সময় অভিযুক্ত কিশোর তাকে ফুঁসলিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরলে শিশুর রক্তক্ষরণে বাবা-মা বিষয়টি জানতে পারে। পরে অসুস্থ শিশুটিকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) ও হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।’

অভিযুক্ত কিশোরকে কেরানীগঞ্জ থানা-পুলিশ আটক করেছে বলেও জানান ভুক্তভোগী শিশুর ফুপু। তিনি বলেন, ‘ভুক্তভোগী শিশুর বাবা রাত থেকেই কেরানীগঞ্জ থানাতে আছেন।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, মৌখিক অভিযোগে অভিযুক্ত কিশোরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেলের ওসিসিতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

About dainiksatkhira24

Check Also

পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Spread the loveরুকুনুজ্জামান:দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com