সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)বিষ্ণুপদ পাল, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, নবগঠিত কমিটির সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ, সরদার আসাদুজ্জামান, বরুণ ব্যানার্জি, আশরাফুল ইসলাম খোকন।পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ যুগ্ম সচিব পদে উন্নীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com