সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

Spread the love

          সভাপতি মোস্তফা ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান

নিজস্ব প্রতিনিধি: সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, সাতক্ষীরার ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) শহরের নিউ মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের নব নির্বাচিত সভাপতি মীর মোস্তফা আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মেহেদী
আলী সুজয়, সহ সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মধু, সাংগঠনিক সম্পাদক এস.এম হাবিবুল হাসান, অর্থ সম্পাদক সেলিম হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা (মনা), সদস্য খন্দকার আনিছুর রহমান, এস.এম বিপ্লব হোসেন ও শাহাজাহান আলী মিটন। কমিটির সাধারণ সদস্যরা হলেন এম. বেলাল হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মাহফিজুল ইসলাম আককাজ, মো. ফিরোজ হোসেন, শেখ কামরুল ইসলাম, আজিজুল ইসলাম ইমরান, ফাহাদ হোসেন, মোঃ আবু বকর, মোঃ হাফিজুর রহমান। সভায় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সকলকে সম্মিলিতভাবে সংগঠনকে এগিয়ে নিতে সহযোগিতার আহবান জানানো হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com