Breaking News

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে র‌্যালি

Spread the love

পরিতোষ কুমার বৈদ্য: ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) সাত-আইসিডিপি প্রকল্পের মাধ্যমে সাসা! টুগেদার কার্যক্রম বাস্তবায়নে শ্যামনগর উপজেলায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সমাজ পরিবর্তনের কাজ ও সমাজে নেতৃত্বদান বিষয়ক প্রকল্প সাসা টুগেদার স্টার্ট, এ্যাওয়ারনেস, সাপোর্ট ও এ্যাকশন ধাপের কার্যক্রম শেষ করে কমিউনিটি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ৯:০০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রায় ৬০০ পরিবারের নারী, পুরুষ, কিশোর কিশোরী, ইমাম, পুরোহিত সরকারি, বেসরকারি ও কমিউনিটির গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে এই টুগেদার কার্যক্রম উদ্বোধন করা হয়। প্লাকার্ড ও ব্যানার নিয়ে নারী, পুরুষদের একটি র‌্যালী বংশীপুর বাজার প্রদক্ষিণ শেষে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলার ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশনের প্রোগ্রাম কো-অডিনেটর তীমোন বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান জি.এম শফিউল আলম, প্রধান শিক্ষক এম.এম আমজাদ হোসেন, ইউপি সদস্য মোছা: ফরিদা পারভীন, সীমান্ত ব্যাংক এর ম্যানাজার আনোয়ার হোসেন, বুড়িগোয়ালিনী সিসিসির সভাপতি মজিদ সরদার, পুরোহিত দীলিপ কুমার হালদার, সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, পিআই এর সভাপতি সুষমা রানী মন্ডল প্রমূখ।

প্রধান অতিথি বলেন, আমি ফেইথ ইন এ্যাকশন ও দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাসা টু গেদার প্রকল্পের মাধ্যমে ঈশ্বরীপুর ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ভালো একটি কাজ করার জন্য। তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি কোনো নারী সহিংসতার শিকার হয়ে আমার কাছে আসে তাহলে আমি সম্পূর্ণ বিনা খরচে তাকে আইনি সেবা প্রদান করবো।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com