Breaking News

মনিরামপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি জোট প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাস

Spread the love

জেমস আব্দুর রহিম রানা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত যশোর-৫ (মনিরামপুর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মনিরামপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রযন্ত্রকে একদলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে সকল গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, মনিরামপুরের মানুষ শান্তিপ্রিয় ও ন্যায়বোধসম্পন্ন। আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েই আমি মানুষের পাশে থাকতে চাই।
মুফতি রশিদ বিন ওয়াক্কাস সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিক সমাজ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই জাতিকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। আমি আশা করি, আপনারা ভয়ভীতি উপেক্ষা করে জনগণের পক্ষে সত্য তুলে ধরবেন।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, “মনিরামপুরের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষের বিকল্প নেই।
তুমি এত উলামা ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোজাউল ইসলাম বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, এটি গণতন্ত্র রক্ষার লড়াই। জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামসুজ্জামান শান্ত,, জমিয়তে উলামা ইসলামীর নেতা মাওলানা আজিজুর রহমান,
আজহারুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান,মাস্টার নুরুল ইসলাম, আশরাফ ইয়াসিন, হাসান আল মামুনসহ বিএনপি ও জমিয়ত উলামায়ে ইসলামের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
মতবিনিময় সভাটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যায়ে নেতৃবৃন্দ মনিরামপুরের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

About dainiksatkhira24

Check Also

বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

Spread the loveমো.সাগর হোসেন: যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com