
তালা প্রতিনিধিঃ তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক মরহুম রফিকুল ইসলাম রবি (৩৫)-এর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তালা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বাংলাদেশের শ্রেষ্ঠ ঈমাম ও তালা উপজেলা মডেল মসজিদের ঈমাম, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ তাওহীদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন।
তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বি.এম জুলফিক্কার রায়হানের সঞ্চালনায় স্মরণসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রহমান, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, ইউপি সদস্য মো. মশিয়ার রহমান, তালা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, রুপালী পরিচালক মো. শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, পার্থ প্রতীপ মণ্ডল, মো. ফয়ছাল হোসেন, সাংবাদিক মিজানুর রহমান, মো. আরিফ বিল্লাহ, মো. শাহিনুর রহমান প্রমুখ।
বক্তারা স্মরণ করেন প্রয়াত তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অ্যাডভোকেট হাসান আওরঙ্গী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত এম এম ফজলুল হক মনি, সাবেক সভাপতি প্রয়াত এ কে এম আব্দুস সাত্তার, প্রয়াত সাংবাদিক আব্দুল আলিম, সাংবাদিক হাবিবুর রহমান শিমু, মো. নজরুল ইসলাম, আবুল কাশেম সাগরসহ প্রয়াত সকল সাংবাদিকদের স্মরণ করা হয়।
স্মরণসভা শেষে মরহুম রফিকুল ইসলামসহ প্রয়াত সকল সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ তাওহীদুর রহমান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
