
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির অনুরোধের পরও ভারতীয় মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত অটল রেখেছে। নিরাপত্তার কারণে বিসিবি জানিয়েছে, ভারত সফরে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা নিরাপদ নয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির সঙ্গে আলোচনা শেষে বোর্ডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বৈঠকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।
আরো পড়ুন – বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি সচল করছে ভারত
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দলকে ভারত পাঠানো যাবে না। আইসিসি সভায় পুনর্বিবেচনার অনুরোধ করলেও বিসিবি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে।
দুই পক্ষও সম্মত হয়েছেন, চলতি সপ্তাহে আরও আলোচনা করে সমস্যার সমাধান খুঁজে বের করা হবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
