Breaking News

আশাশুনি সরকারি কলেজের ১৫ জন শিক্ষার্থী পে‌লেন ‘উদারতা’র এএমএফ শিক্ষাবৃত্তি

Spread the love

প্রেস বিজ্ঞ‌প্তি:উপকূলীয় অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার আগ্রহ ও উৎসাহ বাড়াতে ‘উদারতা যুব ফাউন্ডেশন’ কর্তৃক পরিচালিত এএমএফ শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় আশাশুনি সরকারি কলেজের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ২১ জুন, শ‌নিবার সকাল ১০টায় সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়া‌লি উদ্বোধন ক‌রেন সংগঠন‌টির নির্বাহী প‌রিচালক জুবা‌য়ের আহ‌ম্মেদ শিমুল, সভাপতিত্ব করেন সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন। শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন সংগঠনের সাংগঠনিক কর্মকর্তা আবু তাহের। শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন , বৃত্তি কার্যক্রমের সার্বিক বিবরণ তুলে ধরেন টেক‌নিক‌্যাল কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম। বক্তারা বলেন, এএমএফ শিক্ষাবৃত্তি কর্মসূচি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির একটি প্রয়াস। মেধাবী ও প্রান্তিক শিক্ষার্থীদের পাশে থেকে উদারতা ভবিষ্যতের আলোকিত নাগরিক গঠনে সহায়ক ভূমিকা পালন করছে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এই সহায়তা তাদের পরিবার ও শিক্ষাজীবনের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তারা ‘উদারতা’ এবং এএমএফ শিক্ষাবৃত্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে ভালো মানুষ হয়ে সমাজে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com