Breaking News

সাতক্ষীরায় দর্শকপ্রিয় বেসরকারি একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
দর্শকপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সাতক্ষীরায় জাঁকজমকভাবে উদযাপন করা হয়েছে। শনিবার (২১ জুন) দুপুর ১২টায় শহরের ‘ম্যানগ্রোভ’ কমিউনিটি সেন্টারে কেক কাটা এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ আব্দুল হামিদ,প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না,সদস্য সরদার আসাদুজ্জামান,আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী,সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি,যমুনা টিভির আকরামুল ইসলাম,এশিয়ান টিভির প্রতিনিধি মোশিউর রহমান ফিরোজ,এখন টিভির প্রতিনিধি আহাসানুর রহমান রাজিব,এনটিভির প্রতিনিধি জিন্নাহ,জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি এস. এম. মহিদার রহমান,দ্য এডিটরস-এর তানজির কচি,দৈনিক সংবাদের প্রতিনিধি আনিছুর রহমান, প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি বেলাল হোসেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com