Breaking News

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ পরাজিত হবে—‘না’ ভোটের ডাক কৃষক দল নেতার

Spread the love

নিউজ ডেস্ক:
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে সংবিধানের প্রস্তাবনায় থাকা “বিসমিল্লাহির রহমানির রহিম” ও “আল্লাহর নামে শুরু করিলাম” বাক্যাংশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এ ধরনের বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জুয়েল আরমান এসব কথা বলেন। তিনি একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আসন্ন গণভোটে ‘না’ ভোট জয়ী হলে সংবিধানে আল্লাহর নামে সূচনার বিষয়টি বহাল থাকবে। অন্যদিকে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে তা হুমকির মুখে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ কারণেই তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে জুয়েল আরমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে সাড়া পাওয়া যায়নি। একইভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মুফতি মনির হোসাইন কাসেমীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোট ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় নিয়ে এমন বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলেও তারা মনে করছেন।

About dainiksatkhira24

Check Also

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com