Breaking News

সাতক্ষীরা সীমান্তে ২ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

Spread the love

ডেস্ক রিপোর্ট:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘোনা ও কাকডাঙ্গা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোনা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ৬/৫ এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার আমবাগান এলাকা থেকে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে।

অন্যদিকে কাকডাঙ্গা বিওপির আরেকটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর কাছাকাছি, কলারোয়া উপজেলার গেড়াখালি এলাকা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল। চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বিজিবির ভাষ্য, অবৈধভাবে বিদেশি পণ্য প্রবেশে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com