মোস্তাফিজুর ইস্যু: পাকিস্তানে বিশ্বকাপ খেলতে আপত্তি নেই—আসিফ নজরুল

Spread the love

স্পোর্টস ডেস্ক:
ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে পরিস্থিতি জটিল হচ্ছে। মোস্তাফিজুর রহমান ইস্যুতে আইসিসি জানিয়েছে, ভারতের মাটিতে বিশ্বকাপ ম্যাচ খেললে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

আজ সোমবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, পাকিস্তান, শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতের মতো অন্য কোনো দেশে বিশ্বকাপ খেলাতে বাংলাদেশের কোনো আপত্তি নেই।

তিনি আরও বলেন, “আইসিসি শ্রীলঙ্কায় ম্যাচ দেয়নি, কেরালা বা অন্য ভেন্যুতে পরিবর্তন হয়েছে। যদিও এগুলো ভারতেরই অংশ, আমাদের বক্তব্য হলো, যদি কলকাতা থেকে অন্য ভেন্যুতে ম্যাচ পরিবর্তন করা যায়, তবে শ্রীলঙ্কায় দেওয়া যেতে পারে—সেটা সমস্যা নয়।”

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এই বিষয়ে আসিফ নজরুল বলেন, “পত্রিকায় দেখলাম, পাকিস্তান ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে। পাকিস্তান বা আরব আমিরাতে ম্যাচ হলে কোনো সমস্যা নেই। তবে ভারতের কোনো জায়গায় আমাদের প্লেয়ারদের নিরাপদ খেলার পরিবেশ নেই, এবং আইসিসির নিরাপত্তা চিঠি সেটাই প্রমাণ করছে।”

তিনি আরও বলেন, “ভারতের কোনো জায়গায় খেলার পরিবেশ নেই। ভারতের জাতীয় ক্রিকেট বোর্ডে উগ্র সাম্প্রদায়িক শক্তির কারণে আমাদের প্লেয়ারদের বিপদে ফেলা হচ্ছে। আইসিসির সিকিউরিটি টিমের চিঠি সেটি নিশ্চিত করছে।”

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com