হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনগতভাবে বৈধ: শফিকুল আলম

Spread the love

নিউজ ডেস্ক:

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার গণভোট বা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে, এবং আইন বিশেষজ্ঞরা এটিকে বৈধ হিসেবে দেখেছেন।

তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে চারটি প্রশ্ন থাকবে, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আইনগতভাবে সরকারের প্রচারণা চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই এবং এটি দেশের নির্বাচন ও গণভোট প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে সহায়তা করবে।

About dainiksatkhira24

Check Also

জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Spread the love নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com