Breaking News

ইরানে বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন, ট্রাম্পের হুমকিতে কড়া বার্তা

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে চীন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংযমী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বেইজিং।

সোমবার (১২ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং এই অবস্থান স্পষ্ট করেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে।”

তিনি আরও বলেন,“মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার হয়—এমন উদ্যোগ গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, এর আগে ইরানে চলমান বিক্ষোভ দমনে বিক্ষোভকারীদের ‘হত্যা করা হলে’ যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে—এমন হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে, যার প্রেক্ষিতেই চীনের এই কূটনৈতিক প্রতিক্রিয়া এলো।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে চীনের এই বক্তব্য মূলত সার্বভৌমত্ব রক্ষা, অস্থিতিশীলতা এড়ানো এবং মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তার ঠেকানোর কৌশলগত অবস্থানকে তুলে ধরে।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com