গ্রিনল্যান্ড না নিলে চীন–রাশিয়া দখল করবে—ট্রাম্পের হুঁশিয়ারি, বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
গ্রিনল্যান্ডকে ঘিরে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নেয়, তাহলে চীন অথবা রাশিয়া দ্বীপটি দখল করতে পারে, যা ওয়াশিংটন কোনোভাবেই মেনে নেবে না।

সোমবার (১২ জানুয়ারি) বার্তা সংস্থা তাস–এর বরাতে জানা যায়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,
“আমরা যদি গ্রিনল্যান্ড না নেই, তাহলে রাশিয়া বা চীন সেখানে ঢুকে পড়বে। আমি সেটা হতে দেব না।”

তিনি আরও বলেন, “একভাবে হোক বা অন্যভাবে—গ্রিনল্যান্ড আমাদের থাকবেই।”
ট্রাম্পের মতে, দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তির মাধ্যমে সমাধানই সবচেয়ে সহজ পথ।

এর আগেও একাধিকবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রথম মেয়াদেই তিনি দ্বীপটি কেনার প্রস্তাব দেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে ২০২৫ সালের মার্চ মাসেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া অসম্ভব নয়।

উল্লেখ্য, গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ন্যাটোর বাইরে একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, সম্ভাব্য বহিঃশত্রুর আগ্রাসন থেকে গ্রিনল্যান্ডকে রক্ষার দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, প্রাকৃতিক সম্পদ ও আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতাই ট্রাম্পের এই বক্তব্যের মূল কারণ। তার মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে।

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com