হাড় কাঁপানো শীতে নলতায় ৪ শতাধিক দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
হাড় কাঁপানো শীতের মধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় চার শতাধিক গরীব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে নলতা খানবাহাদুর আহছান উল্লাহ (রহ.) এর মাজার শরীফ বাজার প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. জাহিদুল হক।

নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম–এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল বিতরণকালে প্রধান অতিথি আলহাজ্ব মো. জাহিদুল হক বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট বহুগুণ বেড়ে যায়। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।”

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com